|
|
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ এপ্রিল সাভারে ৯ তলাবিশিষ্ট ভবন ‘রানা প্লাজা’ ধসে নিহত গার্মেন্টস শ্রমিকদের ১২১টি পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা সাভার ট্রাজেডিতে নিহতদের পরিবারের সদস্যদের কাছে এই চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরকালে তিনি সাভারে ভবন ধসে নিহতদের …বিস্তারিত
সিলেট এমসি কলেজের এক ছাত্রকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত পারভেজ আহমদ জালালাবাদ থানার লামাকাজি এলাকার চানপুরের মজম্মিল আলীর ছেলে ও এমসি কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
বুধবার বিকেল ৪টায় নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিক্সা যোগে …বিস্তারিত
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সস (জিএসপি) সুবিধা পাওয়ার বিষয়ে বাংলাদেশ আশাবাদী।
আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে এমনটাই আশাবাদ ব্যক্ত করলেন তিনি।
বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে গত শুক্রবার ডা. দিপু মনি সাক্ষাৎ করেন। তখন কেরি দীপু …বিস্তারিত
রাজশাহী মহানগর ৭ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন ডাবলুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার বিকাল পৌনে ৫টার দিকে নগরীর চণ্ডীপুর কদমতলা মোড়ে দলীয় কার্যালয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আগে মহানগরীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। …বিস্তারিত
দেশের আটটি বেসরকারি কলেজ জাতীয়করণ করলো সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে কলেজগুলোকে জাতীয়করণ করা হয়। আদেশে বলা হয়, ১৪ মে থেকে এসব কলেজ সরকারিকরণের আদেশ কার্যকর হবে।
কলেজগুলো হলো- সাতক্ষীরার শ্যামনগরের হাজী মহসিন ডিগ্রি কলেজ, খুলনার দাকোপের এলবিকে ডিগ্রি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও রূপসার বঙ্গবন্ধু কলেজ, ভৈরবের জিল্লুর রহমান মহিলা কলেজ, যশোরের শর্শার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি …বিস্তারিত
ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের নির্মাণকাজ আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হবে বলে জানিয়েছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ২০ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শেষ হয়েছে। সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার ৮০ শতাংশ কাজ শেষ।
বুধবার সকালে ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। …বিস্তারিত
মানহানির মামলায় দৈনিক মানবকণ্ঠের সম্পাদক, প্রকাশক, প্রতিবেদক ও ঢাকা টাইমসের সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।
বিচারক আসাদুজ্জামান নূর প্রথমিক শুনানি শেষে মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও …বিস্তারিত
 নেপালের পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা থিল লাল গৌতমের বরাত দিয়ে নেপালের কান্তিপুর অনলাইন জানায়, দু’জন পর্বতারোহী সোমবার এভারেস্ট থেকে নামার সময় মারা যান। এদের একজন বাংলাদেশের অভিযাত্রী মোহাম্মদ খালেদ হোসেন এবং একজন দক্ষিণ কোরিয়ার অভিযাত্রী সুং হো-সিউও।
থিল লাল গৌতম জানান, ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় নিজের তাবুতে প্রাণ হারান খালেদ। যিনি সজল খালেদ নামেই বেশি পরিচিত। …বিস্তারিত
আগামী ২৬ ও ২৭ মে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশিপ ডায়ালগ। এর মূল এজেন্ডায় অন্তর্ভুক্ত থাকবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংলাপ ইস্যু। দ্বিপাক্ষিক এ আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও সম্পর্কোন্নয়নের বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
ডায়ালগ নিয়ে সাংবাদিকদের অবহিত করতে বুধবার সকালে …বিস্তারিত
গাজীপুর সিটি করপোরেশন এবং জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী ৩ জুলাই কিশোরগঞ্জ-৪ আসনে এবং ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ করা হবে। …বিস্তারিত
জামিনের পর জেলগেট থেকে আবারো বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে গ্রেফতার করার প্রতিবাদে বুধবার ঢাকা জেলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকা হরতালের আওতামুক্ত থাকায় হরতালে কোনো উত্তাপ ছিল না কোথাও।
বুধবার সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর কোনো নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা না গেলেও ভোরে …বিস্তারিত
পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের মাত্র দুই দিন আগে নির্বাচনী প্রচারণাকালে স্টেজ থেকে পড়ে আহত হয়েছিলেন সাবেক এই পাক ক্রিকেটার।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, বুধবার ইমরান খানকে লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে আসতে দেখা যায়। …বিস্তারিত
অবশেষে সিনেটে পাশ হলো বহুল আলোচিত অভিবাসন বিল। এর মাধ্যমে আমেরিকায় বসবাসরত অবৈধ অভিবাসীদের দেশটির নাগরিক হিসেবে গ্রহণ করার সুযোগ আরো একধাপ এগিয়ে গেলো।
মঙ্গলবার সিনেটের জুডিশিয়ারিতে বিলটি ১৩-৫ ভোটে পাশ হয়। আগামী জুন মাসে বিলটি নিয়ে সিনেটে বিস্তারিত বিতর্ক হবে।
বিলটি পাশ হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা …বিস্তারিত
শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে মাঠে গড়াবে ষষ্ঠ জাতীয় প্রমীলা ক্রিকেট লিগ।
২৪ থেকে ৩০ মে তিন পর্বের প্রতিযোগিতাটি শুরু হবে। মেয়েদের এই লিগটিতে সাতটি দল অংশগ্রহণ করবে। ২৪ মে প্রমীলা ক্রিকেট লিগের উদ্বোধনের দিনে ঢাকা ও রংপুর বিভাগ পরস্পরের …বিস্তারিত
আগামী ১৪ জুন কর্পোরেট ফ্রি হিট ইনডোরের মাধ্যমে নতুন এক ক্রিকেট টুর্ণামেন্ট মাঠে গড়াচ্ছে। যদিও শুধু মাত্র কর্পোরেট হাউজগুলোতে চাকুরীরত ব্যক্তিরাই এই টুর্ণামেন্ট খেলার সুযোগ পাবে।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই টুর্ণামেন্টের আয়োজক মোমেন্ট ৩৬০।
এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শহীদ …বিস্তারিত
Page 1 of 10112345...102030...»Last »
|
ভাবনার জানালা
-
গরমে হাতাকাটা ব্লাউজ
পুরো হাতা ব্লাউজে চরমে ওঠে গরম। ঘেমে নেয়ে একাকার হতে হয়। ক্লান্তিও পেয়ে বসে। এসময়ে হাতাকাটা ব্লাউজ বেশ কাজের। গরম তাড়ায়, আরাম দেয়। বিভিন্ন ধরণের হাতাকাটা ব্লাউজ রয়েছে। তবে হল্টার নেক ও কলার স্টাইল ছাড়াও হাতাকাটা ব্লাউজে আছে আরো কয়েকটি ডিজাইন। চলুন জেনে নেওয়া যাক। [...]
|