|
|
বিএনপির প্রতি নাশকতামূলক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “রাজপথে হুমকি-ধমকি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যাবে না। আলোচনায় বসুন, সমাধান করুন। অন্তর্বর্তীকালীন নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে উভয়পক্ষের সম্মতি প্রয়োজন।”
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। [...]
৬ দফা দাবি বাস্তবায়ন কমিটির ডাকে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে জেলার জনজীবন। বেশি ভাড়ায় ভ্যান ও রিকশায় যাতায়াত করতে হচ্ছে যাত্রী সাধারণকে। এ ছাড়া শুক্রবার রংপুরে অনুষ্ঠিততব্য বিসিএস পরীক্ষায় অংশ নিতে বিড়ম্বনায় পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার সকাল থেকে বিভক্ত নীলফামারী জেলা বাস মালিক গ্রুপ কর্তৃক সৈয়দপুর [...]
ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের নির্মাণকাজ আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হবে বলে জানিয়েছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শেষ হয়েছে। সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তার ৮০ শতাংশ কাজ শেষ। বুধবার সকালে ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখেরটেক সড়কের নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
[...]
দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য একমাস সভা সমাবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর।
সরকার দেশের মানুষের জানমাল রক্ষায় বদ্ধ পরিকর বলে জানিয়ে তিনি বলেছেন, ‘আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য একমাস সভা সমাবেশ বন্ধ থাকবে।’
রবিবার সকালে চট্টগ্রামের মিরেরসরাই উপজেলায় নতুন জোড়ারগঞ্জ থানা উদ্বোধনের পর সাংবাদিকদের
[...]
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মহানগর বিএনপির সহ সভাপতি নাছিম হোসেইনের মনোনয়নপত্র আপিল শুনানির পর বৈধ ঘোষণা করা হয়েছে।
নাছিম হোসেইন ১২ মে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন; কিন্তু ১৫ মে মনোনয়নপত্র বাছাইকালে তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যথাযত্র নয় বলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্রটি বাতিল করে দেন।
[...]
বাগেরহাট জেলার ফকিরহাট থানার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান এবং তার মোটর সাইকেল চালক মুন্নাকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে খুলনা জেলার রুপসা উপজেলার আমদাবাদ এলাকায় একটি স্কুলের পাশে এই ঘটনা ঘটে।
[...]
কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত শুক্রবার আরও ৫টি ফুটফুটে শিশুর লাশ ভেসে উঠেছে। সাথে ভেসে উঠেছে আরো দুজন নারীর লাশ। এ নিয়ে গত দু’দিনে টেকনাফ সমুদ্র সৈকত থেকে মোট ২৭ টি লাশ উদ্ধরা হলো, যার মধ্যে ১৯ টি শিশুর।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার বৃহস্পতিবার জানান, “মৃতদেহের পকেটে মিয়ানমারের মুদ্রা কিয়েট পাওয়া যাওয়ায় আমরা ধারণা করছি [...]
ঘূর্ণিঝড় ‘মহাসেন’র তাণ্ডবে পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
এছাড়া বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে পড়ে মো. সিরাজ আকন্দ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রামে।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম
[...]
ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন প্রচণ্ড বেগে আঘাত হেনেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওপর।
এতে ভেঙে পড়ছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও গাছপালা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়ার সাগর ও নদী সংলগ্ন চরের ওপর দিয়ে মহাসেন আঘাত হানতে শুরু করে।
[...]
চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে যাত্রীবাহী বাসের চাপায় ৩ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম আনোয়ার সওদাগর (৫৫)। বাকি দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
[...]
ছাতক থানাধীন জাউয়া বাজার হাবিদপুর গ্রামের প্রবাসী সামছু মিয়ার বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনায় মিলি রানী নামক একটি মেয়ে মারা যায়। জানা যায় মিলি রানী মারা যাওয়ার পর ছাতক থানায় তাহার চাচা বাদী হয়ে মামলা করেন। মামলা নং-৪৯/১১। মামলার তদন্ত কারী কর্মকর্তা দোয়ারা থানার এস আই নজরুল জুগির গাও নিবাসী গৌউছ আলীসহ পাচ জনকে গ্রেফতার করেন। [...]
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে লাইনচ্যুত কনটেইনার সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কসবা স্টেশন মাস্টার প্রণব কান্তি বড়ুয়া জানান, কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ওই রুট দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়। সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া থেকে
[...]
শাহাজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে প্রতিপক্ষ গ্রুপগুলোর সিরিজ হামলায় অন্তত সাতজন নেতাকর্মী আহত হওয়ার জের ধরে নতুন সংর্ঘষ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার আগে ছাত্রদের হল থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রীরা হল ছাড়বেন বুধবার দুপুরের মধ্যে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এক জরুরী সিন্ডিকেট [...]
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় সোমবার সকালে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলকে চাপা দিলে চারজন নিহত এবং একজন আহত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উদ্দীন জানান, সকালে আতাহার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী দু’টি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে চার মোটরসাইকেল আরোহীর মৃত্যু
[...]
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আরো ঘণীভূত হয়ে চট্টগ্রাম উপকূলের দিকে এগিয়ে আসছে। এর ফলে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, রবিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার
[...]
Page 1 of 1012345...10...»Last »
|
ভাবনার জানালা
-
গরমে হাতাকাটা ব্লাউজ
পুরো হাতা ব্লাউজে চরমে ওঠে গরম। ঘেমে নেয়ে একাকার হতে হয়। ক্লান্তিও পেয়ে বসে। এসময়ে হাতাকাটা ব্লাউজ বেশ কাজের। গরম তাড়ায়, আরাম দেয়। বিভিন্ন ধরণের হাতাকাটা ব্লাউজ রয়েছে। তবে হল্টার নেক ও কলার স্টাইল ছাড়াও হাতাকাটা ব্লাউজে আছে আরো কয়েকটি ডিজাইন। চলুন জেনে নেওয়া যাক। [...]
|