|
|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার শিখতে গিয়ে রাফি নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে। নিহতের বয়স আনুমানিক ২০ বছর।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাঁতার কাটার এক পর্যায়ে রাফি পানিতে তলিয়ে যায় বলে জানা গেছে। এসময় সুইমিংপুলে কোনো প্রশিক্ষক ছিলেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
[...]
ন্যায় বিচারের স্বার্থে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের আপিল নিষ্পত্তিতে বিচারকরা যতোদিন ইচ্ছে ততোদিন সময় নিতে পারেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী আনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে রায় দেয়ার বাধ্যবাধকতা কার্যকর হবে না। দুই মাসের [...]
সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরবাসীর দোয়া ও ভালবাসায় নির্বাচিত হয়ে আমি আজ ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত হচ্ছি। তাই আমি নগরবাসীকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নগরবাসীর প্রত্যাশা পূরণে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে কাঙ্খিত নগর গঠনে নগরবাসীর আন্তরিক সহযোগিতা চাই। তিনি মঙ্গলবার বিকেলে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত [...]
কারাবন্দী সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর বাসভবনে গিয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত ও সম্মিলিত নাগরিক জোট মনোনীত নবনির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার বিকালে তিনি এডভোকেট জুবায়ের এর দরগা মহল্লাস্থ বাসায় যান। এ সময় কারাবন্দী জামায়াত নেতার পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর [...]
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-শৈলকুপা সড়কের বাড়ুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সড়কের গতিরোধকের সঙ্গে ধাক্কা লাগায়
[...]
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো খুলনাসহ দক্ষিনাঞ্চলের ১০ জেলায় অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির আহবানে সোমবার সকাল থেকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ চার মাস ধরে বেতন–ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। ইতিমধ্যে চট্রগাম ও বরিশাল বিভাগে শ্রমিকদের বেতন ভাতা বাড়ানো হলেও খুলনায় তা বাড়ানো হয়নি।
[...]
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন ‘২০১৩’ বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় টানা ৭২ ঘণ্টার প্রথম দিনের হরতাল চলছে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে এই হরতাল শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, তিনটি বাঙালি সংগঠন- পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ টানা ৭২ ঘণ্টার হরতালের [...]
রাজধানীর উত্তর বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন স্থানীয় এক যুবলীগ নেতা। গুলিবিদ্ধ ইমরুল ইসলাম সুমন (৩৪) ঢাকা সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। বাড্ডা থানার কর্তব্যরত অফিসার এসআই লিয়াকত হোসেন জানিয়েছেন গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর বাড্ডার গুদারাঘাট এলাকায় এঘটনা ঘটে । পেশায় ঠিকাদার ইমরুল গুদারাঘাট এলাকার কাইয়ুম কমিশনারের গলিতে [...]
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও ভাঙচুর করেছে ইউটা গার্মেন্টসের শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোঁড়ে। এসময় রাজধানীর গুলশান-১ লিংক রোডে যান চলাচল বন্ধ থাকায় আশেপাশের রাস্তাগুলোতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গুলশান লিংক [...]
এম শাহজাহান আহমদ,মৌলভীবাজার: নিজের রাজনৈতিক গুরু মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বচিত মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। মরহুম এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের পরদিন রোববার সন্ধ্যার [...]
সিলেট সিটি করপোরেশন নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল রবিবার ব্যস্ত সময় কাটিয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণার ১০ ঘন্টার মাথায় তিনি তার প্রতিদ্বন্দ্বি বিজিত প্রার্থী সদ্যসাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাসায় যান। এসময় দুজন দুজনকে মিষ্টিমুখ করান এবং কুশলাদি বিনিময় করেন। দিনের বাকি সময় তিনি মাজার ও কবর জিয়ারত, মুরব্বী ও আলেম উলামার দেওয়া নিতে এবং [...]
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অর্থমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বলেন, গত ১৫ জুন সিলেটসহ দেশের চারটি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে নাগরিকবৃন্দ স্বাধীনভাবে যার যার পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী [...]
সিলেট সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরবাসী যখন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ ভোট দিয়েছে। সুতরাং নগর ভবনে যখন বসবো তখন এটা হবে সারা নগরবাসীর। কোন দলের প্রাধান্য থাকবে না।
রবিবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন আরিফ।
তিনি বলেন, নগরবাসী ভোট দিয়ে [...]
চার সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী বিএনপি সমর্থিত প্রার্থীদের ফোনে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
রাত ৯টার পরে যখন ১৮ দলীয় জোটের সমর্থিত প্রার্থীদের বিজয় অনেকটা নিশ্চিত হয়ে যায় তখন মোবাইল ফোনে তাদের অভিনন্দন জানান খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপার্সন সিটি নির্বাচনে সিলেটের দায়িত্বে থাকা দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, রাজশাহীর দায়িত্বে থাকা স্থায়ী কমিটির [...]
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর নগরবাসীর দোয়া ও সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিজয়ী মেয়র আরিফুল হক চৌধুরী। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ বিজয় আমার নয়, পরিবর্তন ও উন্নয়নে বিশ্বাসী সিলেটের সম্মানীত নাগরিকদের।
তিনি বলেন, পরিবর্তনের স্লোগানে সাড়া দিয়ে আমার সিলেটবাসীর দোয়া, ভালবাসায় ইতিমধ্যে বিজয়ের বার্তা পেয়েছি। জনগণকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই! পরম করুনাময়ের দরবারে লাখো [...]
Page 1 of 2112345...1020...»Last »
|
ভাবনার জানালা
-
গরমে হাতাকাটা ব্লাউজ
পুরো হাতা ব্লাউজে চরমে ওঠে গরম। ঘেমে নেয়ে একাকার হতে হয়। ক্লান্তিও পেয়ে বসে। এসময়ে হাতাকাটা ব্লাউজ বেশ কাজের। গরম তাড়ায়, আরাম দেয়। বিভিন্ন ধরণের হাতাকাটা ব্লাউজ রয়েছে। তবে হল্টার নেক ও কলার স্টাইল ছাড়াও হাতাকাটা ব্লাউজে আছে আরো কয়েকটি ডিজাইন। চলুন জেনে নেওয়া যাক। [...]
|